কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ভূমি মেলা উপলক্ষে ২৫ মে রবিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে র‍্যালি শেষে তিন দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভূমি সেবা জনগণের মাঝে সর্বোচ্চ সেবা দিতে হবে, যাতে আগের মত দৌড়াদৌড়ি করতে না হয়, এখন ডিজিটাল যুগে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে। কোনো প্রকার দুর্নীতি ও অনিয়ম করা যাবে না। এছাড়াও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি বলেন, বর্তমানে গ্রাহকরা আগের তুলনায় অনেক সুবিধা পাচ্ছেন, গ্রাহকের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে, মেলার মাধ্যমে গ্রাহকরা অনেক ভূমি সেবার বিষয়ে শিখতে ও জানতে পারবেন। বর্তমানে দালালদের স্থান নেই অল্প খরচে ভূমি সেবা নিতে পারবেন। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে শেষ হবে মেলা। এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবা প্রত্যাশী ব্যক্তিরা ওই স্টল গুলো থেকে ভূমি সক্রান্ত যেকোনো সেবা পাবেন।

Tag
আরও খবর