শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের বন্দভাটপাড়া কারিতাস কিশোরী সংলাপ কেন্দ্রের উদ্যোগে ২৮ মে ২০২৫ বুধবার “মাসিক বান্ধব পৃথিরীর জন্য একসাথে”-এ মূলসুরের উপর ভিত্তি করে আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাসিক স্বাস্থ্যবিধি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আলোচনায় নিরাপদ পিরিয়ডের সুবিধা, মাসিক স্বাস্থ্য দিবসের ইতিহাস, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ঋতুকালীন পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম, কারিতাসের উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা ও মাঠ সহায়ক মিসেস লিয়া হাগিদক। দিবস উদযাপনে মোট ১২০ কিশোরী অংশগ্রহণ করেন।
৯ ঘন্টা ৪১ মিনিট আগে
২২ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে