কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতী টিডব্লিউএ কমিটি গঠন: সভাপতি নবেশ খকশী, সাধারণ সম্পাদক অসীম ম্রং

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ)-এর কমিটি গঠন করা হয়েছে। ৫ বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মি. নবেশ খকশী এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মি. অসীম ম্রং। ১১ সেপ্টেম্বর টিডব্লিউএ-এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরণ্য ই. চিরন এবং সেক্রেটারি জেনারেল যোহন সাংমা স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে নির্বাচিত হয়েছেন ভাইস-চেয়ারম্যান, মি. চিন্তাহরণ হাজং, মি. সিরিল চিরান ও মি. অরুন কোচ, জয়েন্ট সেক্রেটারি মি. ধীমান চন্দ্র কোচ ও মি. সেলিম সাংমা, কোষাধ্যক্ষ মিসেস জসিন্ডা দফো, সাংগঠনিক সেক্রেটারি মি. করুনা কান্ত কোচ ও মি. কিরণ বর্মণ, প্রচার সেক্রেটারি মি. নন্দলাল চন্দ্র বর্মণ ও মিসেস পারুল মারাক শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সেক্রেটারি মি. প্রশান্ত মারাক ও মি. লিও চিসিম। এছাড়া কমিটির কার্যকরী সদস্য মি. উজ্জল কোচ, মি. ফিলিশন কুবি, মি. প্রমোলন সাংমা, মি. মনব ম্রং ও মি. লিও কুবি এবং সংরক্ষিত মহিলা সদস্যের মধ্যে রয়েছে মিসেস রিনা চিরান ও মিসেস অরুণা ম্রং। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা যায়, বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ ১১টি জেলার ৫৫টি উপজেলার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে তাদের শাখা সংগঠন রয়েছে। এটি বাংলাদেশের সর্বাধিকসংখ্যক আদিবাসীদের একটি অভিভাবক সংগঠন। এ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ময়মনসিংহে। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় দীর্ঘ বছর যাবৎ বংশানুক্রমে বহুসংখ্যক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে আসছে। তাদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ও মাননীয় প্রধান উপদেষ্টার স্পেশাল এ্যাফেয়ার্স বিভাগের প্রকল্প বাস্তবায়নে সরকারকে সহায়তা প্রদানের ক্ষেত্রে আদিবাসীদের প্রতিনিধিত্বকারী অভিভাবক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ঝিনাইগাতী উপজেলা শাখার অনুমোদন দেওয়া হয়।

Tag
আরও খবর