কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর জেলার সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর শনিবার জমশেদ আলী ডিগ্রি কলেজ হলরুমে কিশোরীদের এ বার্ষিক সমাবেশে সভাপতিত্ব করেন দিলীপ ঘাগ্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান তারেক, মহিলা ইউপি সদস্য ফুল কুমারী বেগম, এসএসটি সভাপতি পারভীন গমেজ, কারিতাস সীডস কর্মসূচির মাঠ সহায়ক সুবল ম্রং, রনু নায়েক প্রমুখ। কিশোরীদের বার্ষিক সমাবেশে কিশোরীরা তাদের শিখন সহভাগিতা করেন। অতিথিগণ তাদের বক্তব্যে জীবন ও চরিত্র গঠনে পড়ালেখার গুরুত্ব ও ক্যারিয়ার গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ও দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ দেন। কিশোরীদের বার্ষিক সমাবেশে শেরপুর সদর উপজেলার পাঁচটি কিশোরী সংলাপ কেন্দ্রের ও সংলাপ ফোরামের প্রায় ৮০ জন কিশোরীরা অংশগ্রহণ করে।

Tag
আরও খবর