বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

ঝিনাইগাতীতে প্রত্যয় এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রমোশনাল রিসার্স এ্যাডভোকেসি ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) এর আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শেরপুরের সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ঝিনাইগাতী উপজেলায় চলমান ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪), (সাব-কম্পোনেন্ট ২.৫) আউট অব স্কুল চিল্ড্রেন প্রোগ্রাম এর ৭০টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল একযোগে অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে সকাল ১০টায় ঝিনাইগাতী ব্রীজপাড়, হায়দার আলীর বাড়ী, শিখন কেন্দ্রে শিক্ষক মিনারা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয শোক দিবস এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাফুজার রহমান মন্ডল, প্রোগ্রাম সুপারভাইজার শাহ আলম, প্রোগ্রাম সুপারভাইজার আছিয়া বেগম, স্থানীয় ইউপি সদস্য জবেদ আলী, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, ওই শিখন কেন্দ্রের সভাপতি মিষ্টার আলী প্রমুখ। আলোচনা শেষে এক দোযা মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ইমামসহ শিখন কেন্দ্রের ছাত্র-ছাত্রী ও অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর