কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রশাসনিক সেবায় মানোন্নয়ন চাই: শেরপুরে বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার শেরপুর জেলা সফর করেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


দিনব্যাপী সফরে বিভাগীয় কমিশনার প্রথমে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি জেলা প্রশাসনের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং জনগণের প্রতি প্রদত্ত সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


পরে তিনি শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসব স্থানে তিনি সেবার গুণগত মান বৃদ্ধি, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সার্বিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি দপ্তরগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করেন। 


পরিদর্শনকালে শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর