কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় নকলা ছাত্রদল নেতা বহিষ্কার

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও হেনস্তার ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদনে রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।


এর আগের দিন (বুধবার) দুপুরে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীর অফিসে প্রবেশ করে রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলু তাকে মারধর ও হেনস্তা করেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা তালিকায় নিজেদের পছন্দের ব্যক্তিদের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে তারা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেন। কৃষি কর্মকর্তা জানালে যে সরকারি প্রণোদনা শুধুমাত্র প্রকৃত কৃষকদের জন্য বরাদ্দ, তখন রাহাত ও ফজলু আরও ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন।


এ ঘটনায় বুধবার রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলায় রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে। তারা দুজনেই নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা—রাহাত সুরুজ মাওলার ছেলে এবং ফজলু সিরাজুল হকের ছেলে।


নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম জানান, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর