কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট সোমবার বিকেলে ঐতিহাসিক আমতলা (দলীয় কার্যালয়ের) সম্মুখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলনের সঞ্চালনায় এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামীলীগ এর সাবেক সংসদ সদস্য এমএ বারীর পুত্র আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকনসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ও উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। 

Tag
আরও খবর