কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রমজান উপলক্ষে জীবননগরে সুলভমূল্যে কৃষিপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে সুলভমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) এ কর্মসূচির উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিভিন্ন কৃষিপণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্য সহনীয় রাখতে এবং নিম্নআয়ের মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, রমজানে বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে কৃষিপণ্য সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ সময় কৃষি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মাঝে এ উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

Tag
আরও খবর