কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নালিতাবাড়ীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ ২০২৬) রূপনারায়ণকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আল-আমিন এবং রূপনারায়ণকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশা জেংচ্ছাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইখাতলা সোনার তরী নারী সংগঠনের সভাপতি অলি রানী। অনুষ্ঠানে নিজ পাড়া সূর্যের আলো নারী সংগঠনের পাঁচটি দল- নিজপাড়া পদ্ম, নিজপাড়া গোলাপ, সেংঙ্গুয়ারপাড় লিলি ও সেংঙ্গুয়ারপাড় বেলীসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও পাইখাতলা সোনার তরী নারী সংগঠনের দুটি দল- পাইখাতলা টগর ও পাইখাতলা জবা দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেংঙ্গুয়ারপাড় কৃষ্ণচূড়া কিশোরী সংলাপ কেন্দ্র, নিজ পাড়া সূর্যমুখী কিশোরী সংলাপ কেন্দ্র এবং গোপালপুর বকুল কিশোরী সংলাপ কেন্দ্রের কিশোরীরা এবং এসএসটি কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে অর্থনীতিতে স্বাবলম্বী নারী হিসেবে “জয়িতা” পুরস্কারপ্রাপ্ত মারিয়া নকরেককে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ৮৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী ও কন্যাদের অধিকার, সমতা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।

Tag
আরও খবর