কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। এতে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার পরিবেশ ও জলবায়ু বিষয়ক ১৬টি দলের ফোকাল পার্সন সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহরীয়ার শামীম। তিনি জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং কৃষিখাতে জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি গ্রাম পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে ফোকাল পার্সনদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর