কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরের ঝিনাইগাতীতে মৎস্য চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইউনিয়ন পর্যায়ের মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় মৎস্য চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।


সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন-এর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের তিনজন গৃহস্থালী প্রদর্শনী পুকুরের মৎস্যচাষীর মধ্যে মাছের খাদ্য, পোনা মাছ, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং শাক-সবজির বীজ বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং চাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag
আরও খবর