কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত

কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির উদ্যোগে শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সিবিওতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নালিতাবাড়ী উপজেলার বনকুড়া সিবিওর সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষা সফরের মাধ্যমে অংশগ্রহণকারীরা সন্ধ্যাকুড়া সিবিওর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সংগঠন পরিচালনা, সদস্যদের অংশগ্রহণ, সঞ্চয় কার্যক্রম, জীবিকায়ন উদ্যোগ এবং কমিউনিটি উন্নয়নে গৃহীত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি উভয় সিবিওর সদস্যদের মধ্যে অভিজ্ঞতা, সফলতা, চ্যালেঞ্জ ও উত্তরণের বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম কমিউনিটি-ভিত্তিক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির নালিতাবাড়ী উপজেলার কারিতাস সীডস প্রকল্পের সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

Tag
আরও খবর