বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ

কৃষকদের অধিকার ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) জেলার সার্বিক কৃষি পরিস্থিতি পর্যালোচনা এবং কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও নির্ধারিত সরকারি মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলার ও গুদাম পয়েন্ট সরেজমিন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিলারদের স্টক রেজিস্টার, গুদামে সংরক্ষিত সারের বর্তমান মজুত এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়টি নিবিড়ভাবে যাচাই করেন। একই সঙ্গে সার বিতরণ ও বিক্রয় ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না এবং নির্ধারিত সরকারি মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করা যাবে না। পাশাপাশি কোনো কৃষক যাতে সার সংগ্রহ করতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। কৃষকদের স্বার্থ সুরক্ষা, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে সার ডিলার ও গুদাম পয়েন্ট পরিদর্শন অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর