কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরে আল্লাহু-মুহাম্মদ স্তম্ভ ক্যালিওগ্রাফির উদ্বোধন করলেন সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরে সৌন্দর্য বাড়াতে আল্লাহু-মুহাম্মদ খচিত স্তম্ভ ক্যালিওগ্রাফি নির্মাণ শেষে এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ আগস্ট বুধবার বেলা ১২টায় আল্লাহু-মুহাম্মদ খচিত স্তম্ভ ক্যালিওগ্রাফির শুভ উদ্বোধন করেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন কবীর রুমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসনে, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের, ঠিকাদার একেএম সারোয়ার হোসেনসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। এ ক্যালিওগ্রাফিতে আল্লাহু-মুহাম্মদ এর নাম লেখা রয়েছে। ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে এ ক্যালিওগ্রাফি স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এতে প্রতিটি দর্শনার্থীর চোখে পড়বে আল্লাহর নাম। সেইসাথে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরের সৌন্দর্য্যতা বৃদ্ধি পেয়েছে। 

Tag
আরও খবর