কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে অবস্থিত বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে বেলায়েত আলী মডেল হাই স্কুলের আয়োজনে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে নতুন ভবনের উদ্বোধন এবং শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই ইঞ্জিনিয়ার মেজবাউল হক বাবু, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন্নেছা হক কোহিনুর, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী সালেহ আহাম্মদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার চক্রবর্তী।


স্থানীয় শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির প্রত্যয়ে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশের নিরলস পরিশ্রম, মেধা, আন্তরিকতা ও ব্যক্তিগত অর্থায়ন। নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের কৃতী সন্তান এবং মরহুম বেলায়েত আলীর সুযোগ্য সন্তান আমিনুল ইসলাম আকাশের উদ্যোগ ও প্রচেষ্টায় বিদ্যালয়টি গড়ে উঠেছে। তাঁর এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ আয়োজন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা তৈরি করেছে।

Tag
আরও খবর