কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বসতবাড়িতে চাষের লক্ষ্যে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ ওরিয়েন্টেশন ও বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ করা হয়। শাকসবজির বীজ বিতরণের সময় উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। এসময় এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা জানান, দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীর পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে শাকসবজির বীজ বিতরণ ও ওরিয়েন্টেশন প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের ১০০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মধ্যে ৬ প্রকারের বীজ দেওয়া হয়। ছয় প্রকার বীজের মধ্যে রয়েছে- পুঁই শাক, মুলা শাক, কলমি শাক, পালং শাক, ডাটা ও লাল শাক।

Tag
আরও খবর