কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়া শেরপুরে আওয়ামী লীগ যুবলীগের বিক্ষোভ মিছিল

 

আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 


কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রবিবার বিকাল সাড়ে ৫ টায় শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শেরপুর বাসষ্ট্যান্ড হতে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ড রঙ্গিলা হলমার্কে প্রতিবাদ সভা করেন। 

প্রতিবাদ সমাবেশে শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভু্ট্টোর সঞ্চালায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা আরিফ মোল্লা, ফারাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, বেলাল হোসেন রুবেল, মোস্তফা শহর যুবলীগের ফেরদৌস সরকার মুকুল আরিফুজ্জামান সরকার আরিফ শাহিন শেখ সাবেক ছাত্রনেতা সোহেল রানা সহ উপজেলা সাবেক ও বর্তমান যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।


সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে উপজেলা যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। এবং বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহুর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করেছে। নির্বাচন সামনে রেখে জ্বালাও-পোড়াও , পুলিশের ওপর হামলা করছে। এতে প্রমান হয় তারা শান্তি চায় না। জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে যুবলীগ

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে