কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ২১ কিশোর


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় বগুড়া শেরপুর  উপজেলার ২১ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন অভিনব কর্মসূচির আয়োজন করে শেরপুর উপজেলার  খামারকান্দি ইউনিয়নে  শুভগাছা বাজার মসজিদে। শুভগাছা মো:সাইদুল এর উদ্যোগে নিয়মিত নামাজ আদায়কারী ২১ কিশোর কে ক্রিকেট ব্যাট , পেন্ বক্স, ক্যালকুলেটর, টিস্যু  বক্স ইত্যাদি   শুক্রবার উপহারসামগ্রী দেওয়া হয়।
শুক্রবার মাগরিব নামাজের পর শুভগাছা বাজার মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটি ও শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক মো:আশরাফ ,মো: জাহেদ মাস্টার  মোঃ শফিকুল ইসলাম,  মো: সাইদুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকেরা।
শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক মো:আশরাফ বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছি। শুধু শুভগাছা গ্রাম নয়, আশপাশের গ্রাম, শহরে এটা ছড়িয়ে যাক। তাতে কোমলমতি শিশু-কিশোরেরা মুঠোফোন ও অন্যান্য আসক্তি থেকে দূরে থাকবে।’

Tag
আরও খবর