কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে আইন অমান্য করে পুকুর খনন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান


শেরপুর(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার শেরপুরের ঘোলাগাড়ি এলাকায় সরকারি আইনকে তোয়াক্কা না করে অবৈধভাবে পুকুর খননের দায়ে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত স্কেভেটরের দুটি ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম।

জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি এলাকার হাফিজুর রহমানে ছেলে অবৈধ মাটি ব্যবসায়ী শরিফ উদ্দিন স্কেভেটর মেশিন বসিয়ে পুকুর খনন করে মাটি বিক্রি করছে।

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তদের কাউকে না পাওয়ায় মাটি উত্তোলন কাজে ব্যবহৃত স্কেভেটর মেশিনের দুটি ব্যাটারী জব্দ করেন।

এই বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুকুর খননকারীদের না পাওয়ায় মাটি কাটা কাজে ব্যবহৃত স্কেভেটর মেশিনের দুটি ব্যাটারী জব্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে