কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মজিবর রহমান মজনু, এমপি


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি


গরীব ও অসহায়দের মাঝে নিজস্ব তহবিল হতে ঈদ সামগ্রী বিতরণ  করলেন আলহাজ্ব  মজিবর রহমান মজনু (এমপি), মাননীয় সংসদ সদস্য বগুড়া -৫ । আজ শুক্রবার ২২ শে মার্চ ২০২৪ বগুড়ার শেরপুর উপজেলার টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ চত্বরে বিকেল ৩ টায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ মজিবর রহমান মজনু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আগে অনেক গরীব দেশ ছিলাম এখন আমরা উন্নয়নশীল দেশের কাতারে, শেরপুরের রাস্তা ঘাট মানুষের জীবনমান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে খড়ের চালের ঘর ছিল এখন আর খড়ের চাল দেখতে পাবেন না, সবাই টিনের চালে বসবাস করে । এখন এমন কোন বাড়ি নেই আপনাদের সে বাড়িতে টেলিভিশন নেই” ।

তিনি আরো বলেন, আগে মানুষ পুরাতন কাপরের জন্য বাড়িতে বাড়িতে যেত এখন আর যায় না, কারন সরকারের আন্তরিকতার কারনে মানুষ সামর্থবান হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আলহাজ¦ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি,মোঃ সারওয়ার রহমান মিন্টু , সাধারন সম্পাদক মোঃ গোলাম হোসেন, উপজেলা পৌর ছাত্র লীগের যুগ্ন সাধারন সম্পাদক এমকে মনির ও স্বেচ্ছাসেবকলীগ কর্মী এহছানুল হক সানিসহ প্রমুখ নেতাকর্মী ।

Tag
আরও খবর