কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এস্কেভেটর ও ড্রেজার মেশিন জব্দ

আব্দুল  মোমিন শেরপুর বগুড়া

বগুড়া শেরপুরের বরিতলী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ সময় একটি এস্কেভেটর ও ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। ১০ মে শুক্রবার  বিকেল ৪ টায় উপজেলা সহকারী কমিশনারভূমি এস এম রেজাউল করিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায় উপজেলার খানপুর ইউনিয়নের বরিতলী এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন  এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি, এরই গোপন সংবাদ পেয়ে ১০ মে শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম। এ সময় এলাকাবাসীর দেয়া তথ্যমতে বরিতলী গ্রামের মো.জেল হোসেনের ছেলে মুন্নাফ হোসেন ও গজারিয়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আবু বক্কর এর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত এস্কেভেটর ও ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিতলী গ্রামে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়েছে এবং দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।পুলিশি তদন্তে আরো ব্যক্তির নাম আসলে তাদেরও আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে