কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে বিএনপির ২৭জন কর্মী আ. লীগে যোগদান প্রতিবাদে সংবাদ সম্মেলন


শেরপুর (বগুড়া) সংবাদদাতা: 

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপির ২৭জন কর্মী আ. লীগে যোগদান করেছেন সংবাদটি দৈনিক আজকালের খবর, দৈনিক জয়যুগান্তর ও সাপ্তাহি বিজয় বাংলার অনলাইনে গত শনিবার প্রকাশিত হয়েছে। যে ২৭জন বিএনপি থেকে আ.লীগে যোগদান করেছে তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত নেই, তাদের কোন পদ পদবি নেই, এমনকি তারা কোন মিছিল মিটিংএ কোনদিন আসেনি। এমনটি দাবি করে রোববার (২৩ জুন) দুপুর ২টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে খামারকান্দি ইউনিয়নের বিএনপির সভাপতি কায়কোবাদ ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সংবাদ সম্মেলন করেছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, অন্য একটি রাজনৈতিক দল আমাদের দলের মধ্যে বিভ্রান্তি বা দলীয় ভাবমুর্তি নষ্ট করার এটি একটি অপকৌশল চালাচ্ছে বলে আমরা মনে করি। বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করার প্রশ্নই আসে না। তারা কোনদিন বিএনপি করতোনা। লোক দেখানোর জন্য এই ২৭জন বিএনপির নাম ভেঙ্গেছে। বিএনপি থেকে আ.লীগে যোগদান করেছে সংবাদটির তিব্র নিন্দা জানাচ্ছি। তারা বিএনপি করে এটা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। আমাদের ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আছে এর মধ্যে তাদের কোন নাম নেই। যে ২৭ জন আমাদের বিএনপির নাম ভেঙ্গে চলে গেছে এতে আমাদের দলের কোন ক্ষতি হবেনা বলে মনে করি। 

উল্লেখ্য, গত শনিবার সকাল ১১টায় টাউন ক্লাব লাইব্রেরী মহিলা কলেজের হল রুমের সরকারদলীয় স্থানীয় সাংসদ আলহাজ্ব মজিবর রহমান মজনুর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদানকৃতর খামারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘৌড়দৌর গ্রামের  আবু শাহিন, মিজানুর রহমান, রাজু আহম্মেদ, ওহাব সরকার, শাহাদৎ, আল আমিন, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ, মোস্তাফিজার, সোহেল রানা,রফিকুল, আজিজুল হক, সবুজ, চাঁনমিয়া, মমিন, সাজেদুল করিম, আলিমসহ ২৭জন আওয়ামী লীগে যোগদান করেন।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় এ সময় তাদের শপথ বাক্য পাঠ করান শেরপুর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে