কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ার শেরপুরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণ

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারি গ্রামে মাসুম বিল্লাহ (১৮) নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণ গত ২০ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন।


নিখোঁজ মাসুম বিল্লাহ একই গ্রামের আব্দুল সাত্তার ও নাসিমা বেগমের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০ এপ্রিল সকালে মাসুম বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে এরপর থেকে তিনি আর ফিরে আসেননি, এবং তার কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না।


মাসুমের বাবা আব্দুল সাত্তার জানান, "আমরা আত্মীয়স্বজন, আশপাশের এলাকা, এমনকি হাসপাতাল ও থানাতেও খোঁজ করেছি, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাইনি। আমরা চরম দুশ্চিন্তায় রয়েছি।"


নিখোঁজ তরুণের গায়ের রং শ্যামলা এবং শারীরিক গঠন মাঝারি হলেও নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, তা নির্দিষ্ট করে বলতে পারেননি পরিবারের সদস্যরা।


এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, "তাকে খুঁজে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশেপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে। কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।"


নিখোঁজ মাসুমের সন্ধান পেতে সহানুভূতিশীল নাগরিকদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে