কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়া শেরপুরে কৃষকের পাঁচটি গরু চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে আসাদুল হক (৩৮) নামের এক কৃষকের গোয়াল ঘরের তালা কেটে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামের তোজাম্মেল হক তজুর ছেলের বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক আসাদুল হক বলেন, প্রতিদিনের মত গতকাল রোববার রাতে গোয়াল ঘরে গরু তোলার পর তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা কেটে ভেতরে ঢুকে চোরেরা চারটি গাভী ও একটি ষাঁড় গরু নিয়ে গেছে।

স্থানীয়দের ধারণা, এটি একটি পেশাদার চোর চক্রের কাজ। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। চুরি হওয়া গরু উদ্ধারে ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

Tag
আরও খবর