কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে নিজ শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে স্ত্রীর মরদেহ মেঝেতে পরেছিল আর স্বামীর মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। 


রবিবার দুপুরের দিকে জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।


নিহতেরা হলো, কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের নরেন মোল্লার ছেলে শফিকুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী, বেলকুচি উপজেলার তামাই গ্রামের নুর হোসেনের মেয়ে নুরি খাতুন। 


কামারখন্দ থানার অফিসার ইনচার্জ নুরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, এক বছর আগে জেলার কামারখন্দ উপজেলার শফিকুলের সাথে বেলকুচি উপজেলার নুরী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। রবিবার সকাল থেকে এই দম্পত্তি তাদের ঘড়ের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বেলা দুপুরের দিকে ঘড়ের দরজা ভেঙ্গে দেখা যায় স্ত্রীর মরদেহ ঘড়ের মেঝেতে ও স্বামীর মরদেহটি ঝুলে আছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী নুরি খাতুনকে শ্বাসরোধে হত্যা করে নিজে ফাসিতে ঝুলে আত্বহত্যা করেছে স্বামী শফিকুল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আরও খবর