সিরাজগঞ্জের সলঙ্গায় ডোবার পানিতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে থানার বাসুদেবকোল দক্ষিনপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- সলঙ্গা থানার বাসুদেবকোল দক্ষিন পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে সিহাব (৯) ও মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৮)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দুপুরে বাড়ী ডোবার পাশে খেলাধুলা করছিল সিহাব ও অনিক আহম্মেদ । এক পর্যায়ে দুজনেই পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করেও তাদের পায় না। সন্ধ্যার আগে দিকে ডোবাতে মানুষ নেমে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকা শোকের ছায়া বিরাজ করছে।
১০ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
২১ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৩২ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে