কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

৫০ তম গ্রীষ্মকালীন হ্যান্ড বল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়

৫০ তম গ্রীষ্মকালীন হ্যান্ড বল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়

সিরাজগঞ্জে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫০ তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৩)

বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সিরাজগঞ্জ জেলার আয়োজনে ৫০ তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বিজয়ীদলের হাতে ট্রফী তুলেদেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুবুর রহমান তিনি বলেন, সন্তানদের ক্রীড়ার মাধ্যমে শরীর সুস্থ রেখে তাদের মাদক থেকে দুরে রাখতে হবে। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে ছাত্র-ছাত্রী খেলাধুলার প্রতি আগ্রহের কথা বলেন এবং প্রকৃত মানুষ হওয়ার দিক নির্দেশনা দিয়ে আগামী খেলাগুলোতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের উপস্থিত থাকার আহবান জানান।

উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ইভেন্টসমুহের মধ্যে কাবাডি ছাত্র/ছাত্রী হ্যান্ডবল, ছাত্র/ছাত্রী দাবা, ছাত্র/ছাত্রী সাঁতার,ছাত্র/ছাত্রী, ফুটবল ছাত্র/ছাত্রী উপজেলা পর্যায়ের স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা, প্রতিষ্ঠানের নির্বাচিত ছাত্র/ছাত্রীদের নিয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আগামীতে ইনশাআল্লাহ আমরা আবার আয়োজন করবো। সমাপনী অনুষ্ঠানের সভাপতি কাজি সলিম উল্লাহ তিনি তার বক্তব্যের শুরুতেই আয়োজিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে ছাত্র-ছাত্রী খেলাধুলার প্রতি আগ্রহের কথা বলেন এবং প্রকৃত মানুষ হওয়ার দিক নির্দেশনা দিয়ে আগামী দিনে এ আরো বড় আকারে খেলাধুলা ব্যাবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ আমীন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রায়হান কবির, সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউর রহমান, 

সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ,  

উল্লেখ্য : হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে হেন্ড বল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, এবং উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান ও উপজেলা পর্যায়ে কাবাডি খেলায় রানার্স আপ অজন করে। ফুটবল বালকে চ্যাম্পিয়ন হয়েছে রায়গঞ্জ উপজেলা জে কে আব্দুল মান্নান, বালিকায় চ্যাম্পিয়ন হয়েছে এইচটি ইমাম গার্লস হাই স্কুল, হ্যান্ডবল বালক চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়, বালিকায় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, দাবা চ্যাম্পিয়ান বড় বালিকা চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বড় বালক দাদা উল্লাপাড়া স্কুল, দাবা মধ্যম বালক সবুজ কানন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন, কাবাডি বালিকা সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন অর্জন করে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন, মোঃ হাফিজুর রহমান।

আরও খবর