কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে নৈশপ্রহরী নূরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে নৈশপ্রহরী নূরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি রুম হতে নূরুল ইসলাম (৬০) নামের এক নৈশ প্রহরীর সিলিং ফ্যানে গলায় ফাঁস দেওয়া  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার  ঘটনা ঘটেছে বলে জানা যায় ।

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক

 জানালার দিকে তাকিয়ে দেখেন যে  নৈশপ্রহরী নূরুল ইসলাম রুমের ফ্যানের সাথে গলায় ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখে সংগেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানান। 

তবে এটি হত্যা নাকি আত্নহত্যা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।

 নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরএলাকার  কোলগয়লা মহল্লার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। 

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক বলেন, আমরা বৃহস্পতিবারে একসাথে অফিস করেছি। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিন অফিসেই থাকত। 

এ ঘটনায়  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ  হারুনর রশিদ বলেন, এ বিষয়টি আমি জানার পরই থানায় অবহিত করি। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত  মরদেহ উদ্ধার করে। 

পুলিশ  ঘটনাটি  খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন  বলে জানান।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম  পাঠানো হয়  তারা মরদেহ উদ্ধার  করছে। তবে এটি আত্নহত্যা না হত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর