কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বেলকুচিতে বোমা বিস্ফোরণ মামলার আসামি আবু তালেব গ্রেফতার

বেলকুচিতে বোমা বিস্ফোরণ মামলার আসামি আবু তালেব গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু'র ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন ও থানা চত্বরে বিশৃঙ্খলা, উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উপরে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি আবু তালেবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার সুবর্নসাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু তালেব বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ জুলহাজ উদ্দিন বিপিএম (বার), পিপিএম জানান, আবু তালেব গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি। শনিবার বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্নাসাড়া গ্রামে শ্রমিকলীগ নেতা মোতালেবের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু নামে একজন নিহত হয়।#

আরও খবর