কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ৩'শ ২০ বোতল ফেন্সডিল ১৭০ গ্রাম হেরোইন সহ ২ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে ৩'শ ২০ বোতল ফেন্সডিল ১৭০ গ্রাম হেরোইন সহ ২ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিল ও ১৭০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ সময় ফাহমিতা পরিবহণ নামে একটি বাস জব্দ করা হয়েছে।

শনিবার (০১ জুন) ভোর সাড়ে ৪টায় ও সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্ত্বরের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলেন- লালমনিরহাট জেলা সদরের কাকেয়া টেপা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ নয়ন (৪১) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফাজিলপুর ডাইংপাড়া গ্রামের মো. রফিকুল  ইসলামের ছেলে মারুফ হোসেন লিটন (২৫)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন জানান, ভোর সাড়ে ৪টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় ফাহতিমা পরিবহণ বাসে তল্লাশি চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিলসহ নয়নকে আটক করা হয়।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় একই এলাকায় চেকপোস্ট বসিয়ে দেশ ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে ১৭০ গ্রাম হেরোইনসহ যাত্রী মারুফ হোসেন ওরফে লিটনকে আটক করা হয়।

আরও খবর