কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

‘স্মার্ট ভূমি সেবার ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে সাত দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন, বর্ণাঢ্য র‌্যালি, ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  (৮ জুন)  সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে  ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী। 

পরে ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. ইমরান হোসেন বিপিএএ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপান্তর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।তার প্রতিপাদ্য হিসেবে সকল ভূমি অফিসকে স্মার্ট  সেবার ব্যবস্থা করতে হবে।

সদর ও  উপজেলার  ইউনিয়নের ভূমি অফিস গুলোতে স্মার্ট ভূমি সেবা দিতে হবে।এছাড়া ভূমি অফিসে কোন ব্যক্তি এসে সেবার নামে হয়রানি না হয়  সংশ্লিষ্টদের সেদিকে খেয়াল রাখতে হবে।

ভূমি অফিসে কোন দালাল দ্বারা কোন সেবা গ্রহিতা হয়রানি না হয় সংশ্লিষ্টদেরকে সেদিকে নজর দিতে হবে। সকরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এর ফলে কোন নগদ লেন-দেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ছাড়া ও হয়রানিমুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে স্বচ্ছন্দে সেবা নিতে পারছেন। আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়সহ সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ  সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান,

সেবা গ্রহীতা সালাউদ্দিন খান বলেন, ঘরে বসে থেকেই খারিজের আবেদন, খাজনা চেক, সবকিছু দিতে পারি এতে আমাদের অনেক সময় বেঁচে যায়। সরকারি নির্ধারিত কত টাকা ফি এটাও অনলাইনে দেয়া আছে, আমরা আর প্রতারিত হই না কোথাও বেশি টাকা দেওয়া লাগে না,

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহান।

এ সময় উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন।

আরও খবর