কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে সিরাজগঞ্জে এসএসসি ৯৩ ও ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে সিরাজগঞ্জে এসএসসি ৯৩ ও ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

 "আমরা মিলেছি আজ হৃদয়ের ডাকে এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের এসএসসি- ৯৩ ব্যাচ ও এসএসসি- ৯৪ ব্যাচ এর মধ্যে একদিনের টুয়েন্টি টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে  ৯৪ এসএসসি ব্যাচ এর আয়োজনে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি,এম সোহেল। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বন্ধুত্ব আন্তরিকতা ও সেতুবন্ধনে এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা ও মন মানসিকতা ভালো থাকে। তরুণ প্রজন্মদের লেখাপড়া পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। আমি স্পেশালি ধন্যবাদ জানাই ৯৩ ও ৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের কে। তারা এই ঈদে বন্ধুত্ব কে শক্তিশালী করতে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছেন। তিনি আরও বলেন আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে ভালো কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল। এছাড়াও উপস্থিত থেকে  একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করেন, ৯৩ ও ৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ৯৩ ও ৯৪ এসএসসি ব্যাচের মধ্যে টোয়েন্টি টোয়েন্টি একদিনের  প্রীতি ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয় ৯৪ এসএসসি ব্যাচ। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় দেবাশীষ দাস।

আরও খবর