কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের জনমানুষের প্রাণের দাবি ও স্কুল শিক্ষার্থীও সুশীল সমাজের দাবি অতি বিলম্বে ট্রেন চালু করতে হবে। যদি চালু না করা হয় তাহলে উত্তরবঙ্গের সকল ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। জেলার অতি প্রাচীন ও ঐতিহ্য ট্রেনের ঝকঝক শব্দে ঘুম ভেঙ্গে যেত। ব্যবসা বানিজ্য যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারনে জেলায় নানারকম উন্নয়নের হাতছানি আমি পড়তো৷ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিগ্রই ট্রেন চালু না করা হলে সকল সুবিধা থেকে জেলার সকল পর্যায়ের জনসাধারণ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ট্রেন চলাচল বন্ধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

রবিবার ( ২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে মুজিব সড়ক রোডস্থ সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা - কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ আয়োজনে উক্ত মানববন্ধনে সিনিয়র শিক্ষক এস এম এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের ( ভারপ্রাপ্ত)  অধ্যক্ষ  মোঃ মাসুদ আলম,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু  বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে। সিরাজগঞ্জ পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতসহ একাধিক এসিবগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র-জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ-ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।

এসময়ে বক্তৃব্য রাখেন, সিনিয়র শিক্ষক লৌহে মাহফুজুর রহমান, সহকারী  শিক্ষক মোঃ কাউসারুল ইসলাম, সাইফুল ইসলাম,  ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ময়নুল ইসলাম, সহকারী শিক্ষিকা রওশন আরা, ইউনূস আলী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক, সহ শিক্ষক / শিক্ষিকা ছাত্র -ছাত্রী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর