কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদেরকে অংশগ্রহণে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববব্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের দাবিতে মানববব্ধনে সভাপতিত্ব  করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ বিউটি সুলতানা, 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু

বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জ্বরুরী,  কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে  সবুজ কানন স্কুলের ৯ ম শ্রেণীতে ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ, বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায় তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে পরে রাজশাহী থেকে ডুবুরি ইউনিট আনা হয়। তাই সিরাজগঞ্জে অতি তাড়াতাড়ি ডুবুরি আনা দরকার কারণ আর যেন কোন মায়ের কোল খালি না হয়। 

মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, সহকারী  শিক্ষক আনোয়ার হোসেন রিপন, মোঃ হাফিজুল ইসলাম, মঞ্জুর রহমান মন্ডল এবং আরো বক্তব্য রাখেন ছাত্রী উম্মে তাসলিমা আর্তী উপমা সরকার সহ- অন্যন্য শিক্ষকগণ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর