কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিক সুকান্ত সেনের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

সাংবাদিক সুকান্ত সেনের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে করোনা যোদ্ধা সাংবাদিক,আর টিভি স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সুকান্ত সেনের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) সন্ধ্যায় ৭ টায় প্রেসক্লাবের হল রুমে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন টেলিভিশন জেলা প্রতিনিধি হারুন অর রশীদ খান হাসান এর সভাপতিত্বে ও এনটিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে স্মরণসভায় বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্য নির্বাহী কমিটির সদস্য জাকিরুল ইসলাম সান্টু,সিনিয়র সদস্য ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুন,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান,প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টিভি সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কলম সৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,সাংগঠনিক সম্পাদক ও এস এ টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রহমত আলী, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার (ভারপ্রাপ্ত) প্রকাশক ও সম্পাদক দিলীপ গৌর,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের বাংলা স্টাফ রিপোর্টার শেখ মো:এনামুল হক,প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আইয়ুব আলী,এশিয়ান টিভি  স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক,মাই টিভি জেলা প্রতিনিধি মোনায়েম খান,গ্লোবাল টেলিভিশন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবে ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম,বিজয় টিভি জেলা প্রতিনিধি রোমান আহমেদ,সলঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন।

স্মরণ সভায় বক্তারা বলেন,সৃষ্টিকর্তার কাছে প্রিয় সহকর্মী সুকান্ত সেনের আত্মার শান্তি কামনা করি। সিরাজগঞ্জের সাংবাদিকতায় রেখে গেছেন তার অসংখ্য ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী। তিনি করোনা কালীন  সংবাদ সংগ্রহের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একপর্যায়ে নিজের জীবন কে বিলিয়ে দিয়েছেন। প্রিয় সুকান্ত সেন আমাদের জন্য রেখে গেছেন অনেক স্মৃতি,মায়া মমতা ও ভালবাসা। ঐতিহ্যবাহী  সিরাজগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিন সফলতার সাথে নেতৃত্বে দিয়েছে।বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আর টিভির স্টাফ রিপোর্টার হিসেবে সিরাজগঞ্জের সর্ব মহলে সুনাম বয়ে এনেছেন।

স্মরণ সভায় এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মৌলভী নজরুল ইসলাম,প্রেসক্লাবের কোষাধাক্ষ ও নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী,প্রেসক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো: সাবিরুল ইসলাম মিলন,গ্লোবাল  টেলিভিশন জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য ও আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকে দর্পণ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর,দৈনিক চিত্র জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্ট,দৈনিক বসুন্ধরা স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম,দৈনিক চাঁদ তারা পত্রিকার নির্বাহী সম্পাদক ইউসুফ–উ–জ্জামান ইমরান,ঢাকা পোস্ট সিরাজগঞ্জ প্রতিনিধি শুভ কুমার ঘোষ,দৈনিক অগ্রসর পত্রিকা জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়,আকাশ জেলা প্রতিনিধি মাসুদ রানা,দৈনিক রুপালি পত্রিকা জেলা প্রতিনিধি সুদেব অধিকারী, দৈনিক স্বদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মো: দিল,প্রেসক্লাবের অফিস সহায়ক মিথিল হোসেন সহ সিরাজগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

আরও খবর