কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে চারদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

সিরাজগঞ্জে চারদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ  নজরুল ইসলাম 

বুধবার দুপুরে  সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন সংলগ্ন  অফিসার্স ক্লাবের হলরুমে জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের প্রকল্পের গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপী অংশীজনদের প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ  নজরুল ইসলাম বলেন,গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবেন। এজন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিকল্প নেই৷ সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোটখাট বিরোধগুলো আদালতে না নিয়ো যাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা জরুরী। যে কারণে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম।জেলা প্রশাসক আরোও বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।


স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব)  মোঃ কামরুল ইসলাম সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময়  উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচাল ফারুক আহমেদ,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান খান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতিমা।


প্রশিক্ষণ ও অনুষ্ঠান  সঞ্চালনা  করেন গ্রাম আদালত প্রকল্পের সিরাজগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আব্দুল হান্নান।

হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ( মোট ২৭ জন)  এই প্রশিক্ষণে অংশ নেন 

আরও খবর