কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে বিএনপি'র দোয়া অনুষ্ঠিত। ‎

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে বিএনপি'র দোয়া অনুষ্ঠিত। ‎

‎ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এবং আহতদের সুস্থতা কামনায় জেলা বিএনপি নানা কর্মসূচি পালন করে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ মসজিদ দোয়া ও মন্দিরে মন্দিরে উপানালয়  প্রার্থনা সহ দোয়া  ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সন্ধায় পৌর শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জেলা বিএনপি'র আয়োজনে উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এবং আহতদের  রহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী।

‎

‎এসময়ে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি শামসুল আলম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম,জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, জেলা জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি  আলআমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, প্রমুখ,

‎অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন  এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে। অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো ক্ষতি নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

‎দোয়াও মোনাজাত পরিচালনা করেন  ওলামা দলের সদস্য হাফেজ নুর নব্বী।

‎

‎উল্লেখ্য ঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য গত ২১ জুলাই  বাদ এশা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ এশা নামাজ শেষে ইমাম ও মুসুল্লিদের থেকে দোয়া চান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

আরও খবর