কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিএনপি বাংলাদেশের জনগণের দল সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপি বাংলাদেশের জনগণের দল সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,ধর্মের লেবাসধারী একটি দল শান্তির ধর্ম ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করছে। এমনকি দেশকে অস্থিতিশীল করার জন্য মাঠে নেমে পড়েছে।
‎
‎বৃহস্পতিবার  (২ অক্টোবর ) দুপুরে  সিরাজগঞ্জ পৌর এলাকায় রেলগেট ট্রাকস্ট্যান্ড মাঠে শহরের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন,তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে বীর উত্তম খেতাব অর্জন করেছেন। বিএনপিই হচ্ছে প্রকৃত স্বাধীনতার চেতনার দল। আর যে দলটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,সেই অপশক্তি কখনই বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি চায় না।সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ভুইঁয়া সেলিমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আর বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ ও সাব্বির হোসেন ভুইঁয়া সাফি।
‎
‎এছাড়াও আরও উপস্থিত,সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস,সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর