ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট চাইলেন মির্জা মোস্তফা জামান

ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট চাইলেন মির্জা মোস্তফা জামান


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী–এনায়েতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতপুর থানার বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির বিকল্প নেই। ধানের শীষ জনগণের প্রতীক। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেয়, তাহলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্য ধরে রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, যুবনেতা সুরুজ জামান, নাইম সেখ ও আলহাদী।


এছাড়া এনায়েতপুর থানা বিএনপি নেতা জহিরুল ইসলাম, এনায়েতপুর থানা তাঁতীদলের সভাপতি আনছার আলী, যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মো. আলম, থানা যুবদলের সভাপতি জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা হযরত আলী ও জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা সেলিম রেজাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


গণসংযোগে নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

আরও খবর