কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জ জগন্নাথপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ আজাদ ডন


বিএনপি জামায়াতের নেতৃত্বে হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে  এবং প্রধান বিচারপতির বাসায় হামলা ভাংচুর,পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা প্রতিবাদে সুনামগঞ্জের  জগন্নাথপুরে সরকারের  উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার  দুপুর থেকে বিকাল পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগের আয়োজনে পৌরসভার ভবানিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যসহ জাতীয় চারনেতাসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল শেষে এক ভবানীপুর থেকে এক শান্তি মিছিল  বের হয়ে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে গিয়ে  এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও পীর ছালে আহমেদ ডনের স ালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য ও সুনামগঞ্জ ৩ আসনের নৌকা  মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শুক্কুর আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু জয়দীপ সূত্রধর বিরেন্দ্র, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ  সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমেদ মুক্তা,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, বিশ^ম্ভরপুর  উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  সুলেমান তালুকদার প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনের নৌকা  মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন বিএনপি জামায়াত সরকার হঠানোর নামে দেশে হরতাল ও অবরোধের নামে যেভাবে জ¦ালাও পুড়াও শুরু করেছে তাতে অর্থনীতির চাকাকে ধবংস করতে চেয়েছে। কিন্তু দেশের মানুষকে সাথে নিয়ে ঐ সমস্ত অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আবারো দেশের মানুষের ভালবাসা ও ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

Tag
আরও খবর