কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুখস্মৃতি মাহমুদ বিন মান উল্লাহ

লেখকঃ- মাহমুদ বিন মান উল্লাহ।

মাহমুদ বিন মান উল্লাহ


কেনো জানিনা আজকাল বাবার কথা ঘনঘন মনে পড়ছে। কত-দিন গত-হল বাবাকে দেখি না।বাবাই যে ছিলেন মোর একমাত্র সুখের সম্বল। দুঃখে পরম বন্ধু। যখনই স্বপ্নভঙ্গের কোন মোড়ে দাঁড়াই অথবা প্রাপ্তির কোন সুখে তখন খুব মনে পড়ে বাবা তোমায়।


যখন তোমার বুকে মাথা রাখতাম, মনে হতো পৃথিবীর সব সুখ তোমার বুকে জমে আছে। আমি ভাবতাম, তুমিই পৃথিবীর সব সুখ কিনে নিয়েছো। আদর, স্নেহ, মায়া মমতার এক বিশাল আকাশ ছিলে তুমি। আজ তুমিহীন আমি বড্ড একা বাবা। আজ তোমার ভালোবাসা কোথাও খুঁজে পাই না। 

তোমার মত কেউ আর মাথায় হাত বুলিয়ে দেয় না। 


তোমার মত কেউ আর বলে না সাবধানে থাকিস বাবা। কেউ আর বারিন্দায় দাঁড়িয়ে তোমার মত অপেক্ষা করে না। তোমার সব নসিহত মনে করে করে খুব কাঁদি। বিষাদে ভরা মন আমার বারবার তোমাকেই খুঁজে ফিরে বাবা।

এখন তুমি নেই তবু তোমার ইচ্ছের পথ ধরে আমি হাঁটি আর ভাবি তোমার ভালোবাসা আমার সাথী হয়ে আছে হরহামেশাই।

Tag
আরও খবর