কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শান্তিগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে সৈয়দ তালহা আলমের ইফতার মাহফিল


সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে সৈয়দ তালহা আলমের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ মার্চ) উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ আয়োজনে শান্তিগঞ্জস্থ মাদানিয়া মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। সৈয়দ তালহা আলম বলেন , আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাইনা৷ আমরা সবাইকে নিয়ে মিলেমিশে আগামীতে এগিয়ে যেতে চাই। সবার যার যার যে দক্ষতা আছে আমরা কাজে লাগাতে চাই৷ আমরা আশাকরবো বর্তমানে যে একটা চাদাঁবাজির সংস্কৃতি আছে সেটা থেকে আমাদের সরে আসতে হবে৷ মানুষ যাতে স্বস্তিতে তার জীবিকা নির্বাহ করতে সেদিকে আমাদের খেয়াল করতে হবে৷ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সচেতন নাগরিক ফোরাম শান্তিগঞ্জের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা রেজাউল করিম জায়গীরদার রাজা, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম নাসির আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ ও জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আহমদ মারজান প্রমুখ। এসময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদ, সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা কবির আহমদ খান, যুব বিষয়ক সম্পাদক এম শাহীনুর রহমান শাহীন, ইসলামি আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ক্বারী মুহিব্বুল হক, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমানসহ বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর