কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জগন্নাথপুরে মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন -


:আমাদের নতুন প্রজন্মের হ্রদয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার প্রেরণা জাগাতে  দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি, সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি, ইউকে এর আয়োজনে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি, সম্মাননা স্মারক, সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


 শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার বাস্তবায়নে ও  ম্যানেজিং কমিটির সভাপতি ও দি ইসলামিক সোসাইটি,সিলেট এর চেয়ারম্যান মো:আবু তাইদ এর সভাপতিত্বে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল  মাওলানা লুৎফর রহমান এর পরিচালনায় আজ ৩১ জানুয়ারি বুধবার বেলা ১১ ঘটিকার সময় শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরিক্ষার আহব্বায়ক ও নিয়ন্ত্রক,অধ্যক্ষ মো:আব্দুল কবির,   প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব,সৈয়দ লোকমান আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো:আব্দুর রহিম কামালী, শিক্ষানুরাগী, সমাজকর্মী লন্ডন প্রবাসী মো:আব্দুল হালিম,পাঠলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড সদস্য মো:আবু সালেক,মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আজিজুর রহমান, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুল মালেক,অভিবাবক সদস্য সাজ্জাদ মিয়াসহ অন্যান্যরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সেলু মিয়া,সৈয়দ নাহিদ,সৈয়দ লুলু মিয়া,সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিবলী বেগম, মেধাবী ছাত্র শাহিনুর রহমান, হাজী মকবুল হোসেন একাডেমির পরিচালক আকমল হোসেন,সমাজ সেবক  মুহিবুর রহমানসহ কৃতি শিক্ষার্থীবৃন্দ, অভিবাবকবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন পেশার মানুষ। 


পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদ,নগদ অর্থ ও অতিথিদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসা একাডেমিক ২০২৪ সালের  বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।

Tag
আরও খবর