কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জামায়াতের ফুড প্যাক বিতরণ সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


গত কয়েকদিন যাবৎ পাহাড়ি ঢল ও ভারিবৃষ্টিপাতে সিলেট,সুনামগঞ্জ সহ আশেপাশে আকস্মিক বন্যা হয় যা  ২২শের বন্যার কাছাকাছি প্রায়। এই বন্যা কবলিত এলাকায় মানবতার সেবায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 


তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর স্পটে ২১শে জুন ( শুক্রবার ) দুপুর ১২:২০ ঘটিকার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই ফুড প্যাক বিতরণ করা হয়।


উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদের সভাপতিত্বে মাষ্টার দিলওয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সিলেট মহানগর জামায়াতের আমীর মো ফখরুল ইসলাম। 

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন। জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামছ উদ্দিন। জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ।

জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মোমতাজুল ইসলাম আবেদ।জেলা সহকারী সেক্রেটারি ও পৌর জামায়াতের আমীর এডভোকেট মোহাম্মদ নুরুল আলম। জেলা সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা জামায়াতের আমীর এডভোকেট আবুল বাশার। 

বাংলাদেশ মাজলিছুল মোফাসসিরিন এর কেন্দ্রীয় সহ সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। 


শ্রমিক কল্যান ফেডারেশন সুনামগঞ্জ এর সহকারী সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদ ও ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী আফসার আহমদ সহ উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সদস্য প্রমূখ। 


আরও খবর