কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা



"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে যুব র‍্যালী, আলোচনা সভা,  প্রশিক্ষণ উদ্বোধন, বৃক্ষরোপণ,  ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। 


সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ যুব ফোরামের আহবায়ক সজিব আচার্য, যুব সংগঠক রুয়েল আহমদ, মোসাদ্দিক, রাজা মিয়া, জান্নাতসহ আরও অনেকে। এসময় উপজেলার বিভিন্ন এলাকার যুব ও যুবারা উপস্থিত ছিলেন। 


আলোচনা সভার পর যুবদের মধ্যে প্রশিক্ষণের সনদপত্র, যাতায়াত ভাতা, প্রশিক্ষণ উদ্বোধন, বৃক্ষরোপণ ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।

Tag
আরও খবর