কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বর্ণাঢ্য আয়োজনে আমার সুনামগঞ্জ ডট কম'র এক দশক পূর্তি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিচ্ছবি শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "আমার সুনামগঞ্জ.কম" এর এক দশক পূর্তি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকাল ১১ ঘটিকায় শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


আমার সুনামগঞ্জ ডট কম'র সম্পাদক সুহেল আলম এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক এস.এম.এ ফয়সলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের ডাক'র সম্পাদক ও প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমেদ বখত, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসর সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম, উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল হাসান আতাহের, দৈনিক যায়যায়দিন সুনামগঞ্জ প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন, বৈশাখী টিভি প্রতিনিধি কর্ণ বাবু দাস, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি শামসুল কাদির মিসবাহ, সাংবাদিক রাজু আহমদ রমজান, আমার সুনামগঞ্জ ডট কম'র স্টাফ রিপোর্টার মোঃ শুকর আলী, আব্দুল আলীম ইমতিয়াজ, শান্তিগঞ্জ প্রতিনিধি মান্নার মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি জামাল উদ্দিন বেলাল, দিরাই প্রতিনিধি আনোয়ার হোসাইন, ধর্মপাশা প্রতিনিধি মহি উদ্দিন আরিফ, ছাতক প্রতিনিধি পাপলু মিয়া, আমিনুর রহমান পরান, তাওহীদ আলম মুয়াজ, জামিল আহমদ, ইলিয়াস হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, কয়েস আহমদ প্রমুখ।


বক্তারা বলেন বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশে নির্ভীক আমার সুনামগঞ্জ দীর্ঘ একদশক ধরে কাজ করে যাচ্ছে। সবাইকে যার যার অবস্থান থেকে পেশাদারিত্ব বজায় রেখে তথ্যবহুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।


বক্তারা আরো বলেন সমাজকে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সংবাদের বিকল্প নেই। আমার সুনামগঞ্জ ডট কম সামাজিক দর্পণ হিসেবে অতীতের মতো ভবিষ্যতে তাদের এই পথচলা ও গঠনমূলক সংবাদ প্রকাশ অব্যাহত থাকবে।


সম্মেলনে সুনামগঞ্জ জেলার সবগুলো উপজেলা থেকে প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর