হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোরো ধান ক্রয় সরকার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ও মনিটরিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়বসহ অন্যান্যরা। সভায় জানানো হয়, চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকার ৩৬ টাকা কেজি দরে (মন প্রতি ১,৪৪০ টাকা) মোট ২,১৯৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে। উন্মুক্ত পদ্ধতিতে আগ্রহী কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ৩ মন এবং সর্বোচ্চ ৭৫ মন পর্যন্ত ধান ক্রয় করা হবে। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে খাদ্য বিভাগ।
আরও খবর







শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

২৬ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে