কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সচেতন নাগরিক পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ​শনিবার (১১ জুলাই) শান্তিগঞ্জ বাজারস্থ সুহেল কমিনিউটি সেন্টারে উক্ত কমিটি ঘোষণা করা হয়। পরিষদের উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সিতু মিয়া এবং সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ সুয়েব আহমদ জায়গীরদারের যৌথ সঞ্চালনায় উক্ত কমিটি গঠন পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ। ​সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উক্ত পরিষদের উপদেষ্টা মুহাম্মদ রাজা মিয়া, ছলিব নূর বাচ্চু, ফয়জুর রহমান, সেলিম আহমদ,উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া,সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, মহিলা সদস্যা মোছাঃ খাইরুনন্নেছা, সদস্য গোলাম জিলানী, মোঃ সবুজ মিয়া, তফজ্জুল হক,সামিদুল হক,শফিকুল ইসলাম,তোফাজ্জল হোসেন প্রমুখ। ​বক্তারা তাদের বক্তব্যে বলেন: সচেতন নাগরিক পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, মানবসেবার মহান আদর্শকে সামনে রেখেই ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা। তাঁর লক্ষ্য শান্তিগঞ্জের কোনো অসহায় মানুষ যেন শিক্ষা ও চিকিৎসা সহ মৌলিক সেবা থেকে বঞ্চিত না হন। সেই লক্ষ্য বাস্তবায়নে সমাজের সচেতন ও মানবিক মানুষদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যেতে তিনি বদ্ধপরিকর। সভায় সর্বসম্মতিক্রমে আফতাব আলীকে সভাপতি, কমর উদ্দিনকে সাধারণ সম্পাদক, আসাদ আলীকে সাংগঠনিক সম্পাদক এবং আজিমুল হককে কোষাধ্যক্ষ করে ৬১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়ন কমিটি ঘোষনা করেন উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলী।
Tag
আরও খবর