কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ট্রেন দুর্ঘটনা এড়াতে লাউয়াছড়া উদ্যানের ৪৩টি গাছ মৃত্যুঝুঁকিতে

লাউয়াছড়া জাতীয় উদ্যানে নির্বিঘ্নে ট্রেন চলাচল ও দুর্ঘটনা এড়াতে উদ্যানের ভেতর রেললাইনের দুই পাশের ৪৩টি গাছ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ গাছগুলো কাটার জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে সম্প্রতি চিঠি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে মৃত্যুঝুঁকিতে রয়েছে বনের এসব গাছগুলো। 

বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় বন ও রেল বিভাগ লাউয়াছড়া উদ্যানে সরেজমিন ঘুরে এই ৪৩টি গাছ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আসে। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের জুলাই মাসে লাউয়াছড়া বনের রেললাইনের দুই পাশে রেলপথের জন্য ঝুঁকিপূর্ণ ২৫ হাজার গাছ কাটার পরিকল্পনা করা হয়েছিল। এ পরিকল্পনা শোনার পরই কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে নির্বিচারে বৃক্ষ না কাটার জন্য প্রতিবাদ হয়। স্থানীয় বিভিন্ন দৈনিক এবং সাপ্তাহিক ১১টি পত্রিকার সম্পাদকরা যৌথ স্মারকলিপি দেন জেলা প্রশাসকের কাছে। এ সিদ্ধান্ত বাতিল চেয়ে গবেষক, লেখক, পরিবেশবাদিরা নানাভাবে প্রতিবাদ করেন। 

পরে ওই বছরের আগস্ট মাসে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় লাউয়াছড়া উদ্যানের রেললাইনের দুই পাশের গাছ নির্বিচারে কাটার পরিকল্পনা বাতিল করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় কেবল ঝুঁকিপূর্ণ হলেই গাছ কাটা হবে। নির্বিচারে লাউয়াছড়ায় গাছ  কাটা যাবে না।সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাউদ্দিন। এসভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেন প্রমুখ। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে জানা যায়, ওই বৈঠকে সিদ্ধান্ত হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ গণহারে কাটা যাবে না। রেল বিভাগের চিঠিতে দুর্ঘটনা এড়াতে লাইনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের দুই পাশের ৫০ ফুট করে গাছ কাটার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। বলা হয়, রেললাইনের পাশে কোনো গাছ ঝুঁকিপূর্ণ মনে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা জরিপ করে ওই গাছ অপসারণ করবেন। এ জন্য রেলওয়ে ও বন বিভাগের প্রতিনিধি এবং কমলগঞ্জের ইউএনও কিংবা তাঁর প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনারকে (ভূমি) সদস্য করে কমিটি গঠন করা হয়েছিল। 

চলতি বছর আবার লাউয়াছড়া বনে গাছ উপড়ে পড়ে ট্রেন দূর্ঘটনার শিকার হয়। ২০২৩ সালের ২০ এপ্রিল প্রচন্ড ঝড়ে লাউয়াছায় রেললাইনে গাছ পড়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইন থেকে গাছ অপসারণের প্রায় ১৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ ঘটনার কিছুদিন পরই বনের লাউয়াছড়া খাসিয়াপুঞ্জি সংলগ্ন তিন কিলোমিটার রেলপথের দুই পাশে ৪৩টি গাছ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষক ও পরিবেশবিদরা বলেন, রেলওয়ের এ সিদ্ধান্তটি প্রকৃতিবিরোধী এবং পরিবেশ আইনের লঙ্ঘন। লাউয়াছড়ার যদি একটি গাছও কাটা হয় তাহলে তা হবে বন্যপ্রাণীদের জন্য হুমকি স্বরূপ। মারাত্মক ক্ষতি হবে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের। 

আরও খবর